লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১০:৩৬ পিএম


লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি : আরটিভি

নড়াইলের লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত এ ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম পলি, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ প্রমুখ।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি নড়াইলে এসে অনেক খুশি। নড়াইলে অনেক জ্ঞানী-গুণী মানুষের বসবাস। হুইপ মাশরাফির আমন্ত্রণে আমি নড়াইলে এসেছি। 

তিনি আরও বলেন, মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। তিন মাসে আমার নিদের্শ হলো-তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নতি করা। হাসপাতালগুলোতে কেন ডাক্তার থাকে না এ বিষয়ে ডিজি এবং মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে। ইতোমধ্যে অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission